মালদা

পাচার হওয়ার আগেই উদ্ধার গবাদিপশু, গ্রেফতার এক পাচারকারী

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ছয়টি গরু মহিশ সহ একটি পিকআপ ভ্যান আটক করল মালদার কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকেও। ধৃতের নাম মানিক মণ্ডল। বাড়ি কালিয়াচকের সাহাবাজপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাংলাদেশে পাচার করার উদ্দেশে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। 

        তার আগেই বুধবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা-ফারাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের ফুটিয়া ব্রীজ এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একটি পিকআপ ভ্যান আটক করে। যা থেকে উদ্ধার হয় ছয়টি গরু মহিশ যা পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে মালদায় নিয়ে আসা হচ্ছিল গরুগুলি। ধৃত পাচারকারীকে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।